নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে অজ্ঞাত স্থানে ঝটিকা মিছিল

০৪ জানুয়ারি ২০২৫, ০৮:০১ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
ঝটিকা মিছিল

ঝটিকা মিছিল © সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মুখ ঢেকে অজ্ঞাত স্থান থেকে ঝটিকা মিছিল করেছে ফেনী জেলা ছাত্রলীগ। শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের নানা কর্মসূচির বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। 

জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথমবারের মতো ফেনী জেলা ছাত্রলীগের ব্যানারে কোনো আয়োজন করতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত স্থানে করা এক মিছিলে ১০ থেকে ১৫ জন যুবক। ওই সময় তাদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। এ সময় ‘আজকের এ দিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘শুভ শুভ শুভ দিন, ছাত্রলীগের জন্মদিন’, ‘লাল-সবুজের পতাকায়, মুজিব তোমায় দেখা যায়’, ‘ভয় করিনা মরণে, মুজিব তোমায় স্মরণে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’-এমন নানা স্লোগান দেন তারা। 

এছাড়াও নিষিদ্ধ ঘোষিত এ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মোমবাতি প্রজ্বলন, পুষ্পস্তবক অর্পণ ও ফেনী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন স্থানে পোস্টার লাগাতেও দেখা গেছে। 

এ বিষয়ে ফেনী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাইমিন তাজিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, একটি নিষিদ্ধ সংগঠন এভাবে মিছিল করার মাধ্যমে প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পেয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবির ছাত্রীকে হেনস্তা ও বন্ধুকে মারধর, অভিযুক্তদের বির…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মানসিক সুস্থতায় প্রতিদিন ২০ পৃষ্ঠা বই পড়ার আহ্বান চিত্ত মিড…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস: বিজ্ঞানকে পাশে নিয়েই নিরাপদ সম…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ পদে নারী কর্মী নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যুক্ত হচ্ছে আরও দুই বিষয়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬