ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি হেলাল, সম্পাদক আরমান

০৪ জানুয়ারি ২০২৫, ০১:৩৪ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
আবু হানিফ হেলাল ও ইমাম হোসেন আরমান

আবু হানিফ হেলাল ও ইমাম হোসেন আরমান © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার ২০২৫ সনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে আবু হানিফ হেলাল ও ইমাম হোসেন আরমান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) দারুল ইসলাম মিলনায়তনে এক সমাবেশে শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান তাদের নাম ঘোষণা করেন।

কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড. এস এম কামাল উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সাঈদ সুমন, ফেনী শহর শাখার সভাপতি শরীফুল ইসলাম ও ছাত্রশিবির ফেনী জেলা শাখার সাবেক সভাপতিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘অবহেলায়’ অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: ক্লিনিক মালিক ও দুই …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তিন দিন লড়াই শেষে না ফেরার দেশে রুয়েট শিক্ষার্থী রাফিদ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাচার হওয়া সম্পদ শনাক্ত করে দ্রুত ফ্রিজ করা হবে: গভর্নর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ স্বপ্ন’র প্রথম প্রতিষ্ঠ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
হত্যা মামলায় সাংবাদিক সৌরভকে আসামি করায় প্রতিবাদ, মামলা প্র…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআই ও সাইবার নিরাপত্তায় নাঈমুলের পথচলা, যুক্তরাষ্ট্রে গড়ছেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬