ঢাকা কলেজ ছাত্রশিবিরের সভাপতি মানিক, সেক্রেটারি মোস্তাকিম

০৩ জানুয়ারি ২০২৫, ০৩:৩৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
আবদুল হক মানিক ও  মোস্তাকিম আহমেদ

আবদুল হক মানিক ও মোস্তাকিম আহমেদ © সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজ শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল হক মানিক এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন মোস্তাকিম আহমেদ। 

শুক্রবার (৩ জানুয়ারি)  বেলা ১১ টায় ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ।

জানা যায়, ২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত আবদুল হক মানিকের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন। পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়। 

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আবদুল হক মানিক শাখা সেক্রেটারি হিসেবে মোস্তাকিম আহমেদকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।

সমাপনী সেশনে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সদস্যদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তিতে ৮ শতাংশ কোটা, যোগ্য শিক্ষার্থী না পেলে আসন পূর…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাবিতে ভর্তি: ভিন্ন ইউনিটে ভর্তির আবেদন করলেও শর্ত পূরণ করত…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছুরিকাঘাতে চালককে হত্যার পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950