জবি ছাত্রশিবিরের সভাপতি আসাদুল সেক্রেটারি রিয়াজুল

০৩ জানুয়ারি ২০২৫, ১১:৩০ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
আসাদুল ইসলাম ও রিয়াজুল ইসলাম

আসাদুল ইসলাম ও রিয়াজুল ইসলাম © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন আসাদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন রিয়াজুল ইসলাম।

শুক্রবার সকাল ১০টায় শাখা ছাত্রশিবিরের সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়। এছাড়া সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি মনোনীত হন।

এদিকে শাখাটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী আব্দুল আলিম আরিফ।

জানা গেছে, নব নিবার্চিত সভাপতি আসাদুল ইসলাম ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। এছাড়াও সেক্রেটারি জেনারেল ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী। 

সদ্যনির্বাচিত জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুর ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্ব বড় কঠিন কাজ। আল্লাহর কাছে অবশ্যই আমাদের এই দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে। আমার সব জনশক্তি ভাইদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের ওপর অর্পিত এই কঠিন কাজকে সহজ করে দিয়ে ইসলামী আন্দোলনের খেদমত করার সুযোগ দেন।

‘অবহেলায়’ অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: ক্লিনিক মালিক ও দুই …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তিন দিন লড়াই শেষে না ফেরার দেশে রুয়েট শিক্ষার্থী রাফিদ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাচার হওয়া সম্পদ শনাক্ত করে দ্রুত ফ্রিজ করা হবে: গভর্নর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ স্বপ্ন’র প্রথম প্রতিষ্ঠ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
হত্যা মামলায় সাংবাদিক সৌরভকে আসামি করায় প্রতিবাদ, মামলা প্র…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআই ও সাইবার নিরাপত্তায় নাঈমুলের পথচলা, যুক্তরাষ্ট্রে গড়ছেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬