ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মামুন রিমান্ডে

১৬ ডিসেম্বর ২০১৮, ১১:৫৯ AM
মামুনকে ঢাকা মহানগর হাকিম আদালতে তুলে পুলিশ

মামুনকে ঢাকা মহানগর হাকিম আদালতে তুলে পুলিশ © সংগৃহীত

রাজধানীর মিরপুর থানার নাশকতার এক মামলায় ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশীদ মামুনকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে শুক্রবার রাতে রাজধানীর মিরপুর থেকে ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশীদ মামুনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।

শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মিরপুর থানার নাশকতার এ মামলায় সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬