ছাত্রলীগের জন্য প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি হচ্ছে: মহিবুল হাসান

১০ ডিসেম্বর ২০১৮, ১০:৩৪ AM
‘চট্টগ্রামে শেখ হাসিনা-একটি অপ্রকাশিত ইতিহাস’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ

‘চট্টগ্রামে শেখ হাসিনা-একটি অপ্রকাশিত ইতিহাস’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ © সংগৃহীত

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের আদর্শিক কর্মী তৈরির জন্য ইতিহাস-ঐতিহ্য বিষয়ক ম্যানুয়াল তৈরির কাজ চলছে। রবিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চিত্রসাংবাদিক মুক্তিযোদ্ধা দেবপ্রসাদ দাস দেবুর ‘চট্টগ্রামে শেখ হাসিনা-একটি অপ্রকাশিত ইতিহাস’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, নেত্রী কত কষ্ট করে দলকে এ পর্যায়ে এনেছেন তার কিছুটা দেবু আংকেলের (দেবপ্রসাদ দাস দেবু) ছবিতে উঠে এসেছে। আমরা বঙ্গবন্ধু কন্যার কষ্টের লভ্যাংশ খাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা কাজ করার জন্য পদ দেন। পুরস্কারের জন্য পদ দেন না। পদ যারা পেয়েছেন তাদের কাজ করতে হবে। নেত্রী বলেছেন, ছাত্রলীগের নেতাকর্মীদের ইতিহাস ঐতিহ্য বিষয়ে প্রশিক্ষিত করার জন্য ম্যানুয়াল তৈরি করতে। সেটির কাজ চলছে। ছাত্রলীগের সবাইকে আদর্শিক কর্মী হতে হবে। আদর্শিক কর্মী ছিলেন বলেই দুঃসময়ে আওয়ামী লীগ টিকে ছিল।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন। 

ভেনেজুয়েলার ভূমিকম্প দুর্গতদের জন্য ৩ কোটির বেশি টাকা অনুদ…
  • ২৯ জুন ২০২৬
নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ
  • ২৯ জুন ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে অবৈধ সিট দখলের অভিযোগে রাবি শিবিরের মানব…
  • ২৯ জুন ২০২৬
দেশের হাসপাতালগুলোয় মাটিতে শুয়ে থাকে ৪০ লাখ মানুষ: প্রধানম…
  • ২৯ জুন ২০২৬
অতীত নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, অথচ মানুষ চায় আমরা ভবিষ্যৎ ন…
  • ২৯ জুন ২০২৬
তিস্তার পানি বাড়াতে নিম্নাঞ্চল প্লাবিত, ৮ হাজার পরিবার পানি…
  • ২৯ জুন ২০২৬