নতুন উপদেষ্টাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ঢাবিতে বিক্ষোভ

১১ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ © সংগৃহীত

ছাত্র-জনতার অংশীদারত্ববিহীন সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। 

এসময় সমাবেশ থেকে উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন তারা। শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগের দোসরদের নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে এনজিও এবং চট্টগ্রাম অঞ্চল আধিক্য পাচ্ছে। এখান থেকে সরে এসে বৈষম্যহীন যোগ্য লোকদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ সাজানোর দাবি তোলা হয়। অভ্যুত্থানের ফল পেতে সতর্ক অবস্থায় পর্যবেক্ষণ করে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান তারা। 

এর আগে, অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে জানিয়ে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

পুলিশ দেখে দৌড়, খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব
  • ০৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির অনুষ্ঠানে হট্টগোল, চলে গেলেন কূটনীতিকরা
  • ০৫ আগস্ট ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে জুলাই স্মরণসভায় দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান বন্ধ …
  • ০৫ আগস্ট ২০২৬
নটর ডেম-হলিক্রস-সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে ভর্তি কীভ…
  • ০৫ আগস্ট ২০২৬