ফ্যাসিবাদের দোসররা যে যেখানে আছে তাদের ধরিয়ে দিন: ঢাবি শিবির সভাপতি

১০ নভেম্বর ২০২৪, ০৫:১৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
সাদিক কায়েম

সাদিক কায়েম © সংগৃহীত

আমি ছাত্র-জনতাকে অনুরোধ করছি, ফ্যাসিবাদের দোসররা যে যেখানে আছে তাদের আপনারা ধরিয়ে তাদের বিরুদ্ধে মামলা করার অনুরোধ জানান বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম। তিনি বলেন, এই ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। ফ্যাসিবাদের দোসররা যে যেখানে আছে তাদের বিচারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দিতে হবে। কোনো ফ্যাসিবাদের ঠাঁই এই বাংলায় হবে না। রবিবার (১০ অক্টোবর) রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত সমাবেশে তিনি এ কথা কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘গুজবলীগ, শেখ হাসিনা ও ফ্যাসিবাদের দোসররা কেউ রাজপথে নেই। অথচ শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধের উত্তরসূরীরা সারাদেশের রাজপথ-অলিগলিতে ছড়িয়ে আছে। তবে হাসিনা এবং তার দোসররা এখনও বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা তাদের হুশিয়ার করতে চাই, আমরা আবু সাইদের রক্তকে বৃথা যেতে দেবো না। শহীদেরা আমাদের পথপ্রদর্শক। প্রয়োজন হলে আবারও আমরা শহীদদের পথ ধরে জীবন দিতে প্রস্তুত আছি।’

অন্তর্বর্তী সরকারকে হণহত্যার বিচার করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। এখনও স্বৈরাচারের অনেক দোসর প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সেজন্য ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিচার করতে হবে।

তিনি বলেন, ‘আমি ছাত্র-জনতাকে অনুরোধ করছি, ফ্যাসিবাদের দোসররা যে যেখানে আছে তাদের আপনারা ধরিয়ে দিন। তাদের বিরুদ্ধে মামলা করুন। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এ ব্যাপারে সহযোগিতা করবে।’

এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ ঐক্যবদ্ধ থাকা উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের ঐক্যকে বিনষ্ট করার জন্য ভেতরে-বাইরে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে সবাইকে একসঙ্গে থাকতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

সালমানের সঙ্গেই যদি এমন হয়, তাহলে ভাবুন দোকানদার-ছোট ব্যবসা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিজেএসে সুপারিশপ্রাপ্ত হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬