‘শিক্ষার পরিবেশ নষ্ট করে ছাত্রদল রাজনীতি করে না’

১০ নভেম্বর ২০২৪, ০৩:৪২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

© সংগৃহীত

শিক্ষার পরিবেশ নষ্ট করে ছাত্রদল রাজনীতি করে না বলে জানিয়েছে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি গণেষ চন্দ্র রায় সাহস। আজ রবিবার (১০ নভেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলে।

বিক্ষোভ মিছিল শেষে ঢাবি ছাত্রদলের সভাপতি বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের বলতে চাই, ছাত্রদল নিজস্ব শক্তিতে বলিয়ান, শিক্ষার সামগ্রিক পরিবেশ নিশ্চিত করেই সিদ্ধান্ত নেয়। সাধারণ মানুষ কেউ বিভ্রান্ত হবেননা, আমরা সবাই মিলেই বাংলাদেশকে এগিয়ে নিবো।

৫ই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে, অতিদ্রুত রেড নোটিশ জারি করে পালিয়ে যাওয়া হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ফ্রান্সে হেনস্তা করার প্রতিবাদ ও বিচারের দাবিসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে আসে।

পুলিশ দেখে দৌড়, খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব
  • ০৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির অনুষ্ঠানে হট্টগোল, চলে গেলেন কূটনীতিকরা
  • ০৫ আগস্ট ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে জুলাই স্মরণসভায় দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান বন্ধ …
  • ০৫ আগস্ট ২০২৬
নটর ডেম-হলিক্রস-সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে ভর্তি কীভ…
  • ০৫ আগস্ট ২০২৬