ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, বাতিল হলো টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদল কমিটি

০৯ নভেম্বর ২০২৪, ০৯:১৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

© লোগো

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ উঠার পর বাতিল হলো সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখা ছাত্রদল কমিটি। শনিবার (৯ নভেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসে ‘ছাত্রদলের মিছিলে অংশ নিলেন ছাত্রলীগের একাধিক নেতা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’। এতে ছাত্রদলের মিছিলের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণের খবর প্রকাশিত হয়। এ খবরের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ছাত্রদল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখা ছাত্রদল কমিটি বিলুপ্ত ঘোষণা করে বলে জানা গেছে।

এর আগে চলতি বছরের ৬ অক্টোবর ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’ প্রকাশ করে ‘‘ছাত্রদল নেতার আশ্রয়ে হলে থাকছেন ‘হামলায় অংশ নেয়া’ ছাত্রলীগের নেতাকর্মীরা’’ শিরোনামে সংবাদ। এ সংবাদ প্রকাশিত হলে ক্যাম্পাসে তুমুল আলোড়ন সৃষ্টি হয়।

ট্যাগ: ছাত্রদল
পুলিশ দেখে দৌড়, খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব
  • ০৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির অনুষ্ঠানে হট্টগোল, চলে গেলেন কূটনীতিকরা
  • ০৫ আগস্ট ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে জুলাই স্মরণসভায় দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান বন্ধ …
  • ০৫ আগস্ট ২০২৬
নটর ডেম-হলিক্রস-সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে ভর্তি কীভ…
  • ০৫ আগস্ট ২০২৬