তিন দাবিতে কাল রাজু ভাস্কর্যে অবস্থান নেবে ঢাবি ছাত্রদল

০৯ নভেম্বর ২০২৪, ০৭:০১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ঢাবি ও ছাত্রদল

ঢাবি ও ছাত্রদল © সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ওপর হেনস্তা ও হামলাকারীকে আইনের আওতায় নিয়ে আসাসহ তিন দফা দাবিতে আগামীকাল রবিবার (১০ নভেম্বর) ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচির আয়োজন করেছে শাখা ছাত্রদল।

আজ শনিবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তিন দফা দাবির মধ্যে রয়েছে- বিদেশের মাটিতে ড. আসিফ নজরুলের ওপর বিদেশের মাটিতে হামলা ও হেনস্তা করার অপচেষ্টাকারী বিদেশে পলাতক ফ্যাসিবাদী আওয়ামী দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা; বিগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসা; আওয়ামী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনা।

এসব দাবি আদায়ে শাখা ছাত্রদল আগামীকাল দুপুর ১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। পরে সন্ত্রাসবিরোধী রাজু ভাষ্কর্যে অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদের কর্মসূচি শেষ হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগ: ছাত্রদল
স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে কমিটি, ২০ কার্যদিবসের মধ্যে খ…
  • ১২ জুন ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ১২ জুন ২০২৬
২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক
  • ১২ জুন ২০২৬
যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি আর নেই
  • ১২ জুন ২০২৬
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ ও সন্তানদের নির্যাতন, ঘরবা…
  • ১২ জুন ২০২৬
ডলারের চাপে কাঁপছে এশিয়ার মুদ্রা, ‘অফশোর যুদ্ধ’ ঠেকাতে মরিয়…
  • ১২ জুন ২০২৬
×