ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

০৫ নভেম্বর ২০২৪, ০৪:০৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
ছাত্রদল

ছাত্রদল © লোগো

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী  ছাত্রদল। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির আলোচনা সভায় ঢাকাস্থ নেতৃবৃন্দের অংশগ্রহণ। ৭ নভেম্বর সকাল ১০টায় মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। এছাড়া ৭ নভেম্বর উপলক্ষ্যে সারাদেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে পোস্টার সাঁটানো ও লিফলেট বিতরণ করা হবে।

অন্যদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ৮ নভেম্বর রাজধানীতে বিএনপি আয়োজিত র‍্যালিতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবে। 

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কর্মসূচি ঘোষণা করেছেন এবং নেতাকর্মীদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল ও সার্থক করার নির্দেশনা প্রদান করেছেন বলে বার্তায় বলা হয়েছে।

শচীনের চেয়েও প্রতিভাবান ছিলেন, সেই ক্রিকেটার এখন বৃদ্ধাশ্রমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, খেলছেন নাতনির সঙ্গে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেপ্ত…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফাহাম আবদুস সালাম বললেন, ‘প্যাথেটিক অবস্থা’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে হারাল স্পেন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬