আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ মুয়াজ মাহমুদেকে ছাত্রদলের শুভেচ্ছা

০১ নভেম্বর ২০২৪, ০৪:১২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM

© সংগহৃীত

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ মুয়াজ মাহমুদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা বার্তা পাঠায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে হাফেজ মুয়াজ মাহমুদ। তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে মুয়াজ মাহমুদ। এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে পুরষ্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘চলতি বছরের ২১ আগস্ট মক্কায় ৪৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করে। সেসময় হাফেজ মুয়াজ ১৫ পারা গ্রুপে ১ম স্থান অর্জন করেন। এভাবেই বাংলাদেশী হাফেজরা বারবারই বৈশ্বিক পরিসরে বাংলাদেশের নাম সমুজ্জ্বল করেছে। মুয়াজ ঢাকার মিরপুর-১ এ অবস্থিত মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামী, ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তিনি এ মাদরাসা থেকে হাফেজ হয়ে এখন কিতাব বিভাগে পড়াশোনা করছেন।’

‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এক শুভেচ্ছা বার্তায় হাফেজ মুয়াজ মাহমুদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা মুয়াজ মাহমুদের প্রতিভার যথাযথ বিকাশের মাধ্যমে ভবিষ্যতে বিশ্বের দরবারে বাংলাদেশের নাম আরও উজ্জ্বলতর করার প্রত্যাশা ব্যক্ত করেন।’

ট্যাগ: ছাত্রদল
শচীনের চেয়েও প্রতিভাবান ছিলেন, সেই ক্রিকেটার এখন বৃদ্ধাশ্রমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, খেলছেন নাতনির সঙ্গে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেপ্ত…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফাহাম আবদুস সালাম বললেন, ‘প্যাথেটিক অবস্থা’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে হারাল স্পেন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬