ছাত্রলীগের মিছিল করায় রিমান্ডে ৫ নেতাকর্মী

৩১ অক্টোবর ২০২৪, ০৪:৫৫ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত © ফাইল ফটো

সম্প্রতি নিষিদ্ধ হওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ নেতাকর্মীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. সাকের হোসেন (৩৮), রিফাত শেখ (২২), আকরাম হোসেন বাদল (৪৫), নূরজাহান আক্তার স্মৃতি (৩৫) ও সাদিয়া আফরিন (২৩)।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক অমিত কুমার বিশ্বাস। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

পরে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৯ অক্টোবর রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ৮টা ৪৫ মিনিটে ছাত্রলীগের ৩০-৪০ জন অজ্ঞাতপরিচয় নেতাকর্মী মিছিল বিক্ষোভ মিছিল বের করেন৷ এসময় পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

৬০ বছর বয়সে এসেও যেভাবে ১৬ কেজি ওজন কমালেন সালমান খান
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও প…
  • ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফরে মালয়েশিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশের জামাই’
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: বাকৃবি…
  • ০৫ আগস্ট ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ০৫ আগস্ট ২০২৬
জরাজীর্ণ টিনশেড ঘরে ঝুঁকি নিয়ে চলছে কোমলমতি শিক্ষার্থীদের প…
  • ০৫ আগস্ট ২০২৬