ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

৩১ অক্টোবর ২০২৪, ০৭:০৬ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
ছাত্রদল

ছাত্রদল © ফাইল ফটো

ফেনীর জেলার সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, ফেনী জেলা শাখার অধীনস্থ সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, কেন্দ্রীয় পরিষদ থেকে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে দ্রুতই সাংগঠনিক প্রক্রিয়া শুরু হবে।  

এর আগে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তাকিয়া রোড সংলগ্নে সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় করা মামলার জেরে ছাত্রদলের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় অন্তত ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

স্টেম শিক্ষার প্রসারে প্রযুক্তি উদ্ভাবনই আনবে বাংলাদেশের অর…
  • ০৫ আগস্ট ২০২৬
বন্ধ্যা নারীরা ভোগেন তীব্র মানসিক ট্রমায়, পুরুষের সংকট যৌন…
  • ০৫ আগস্ট ২০২৬
গ্যাস সংকটে চার দিনের ছুটিতে গাজীপুরের ৮০০ শিল্পকারখানা
  • ০৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ডেনমার্কের সেরা ৬ বিশ্ববিদ্য…
  • ০৫ আগস্ট ২০২৬
সব হারাবার ঝুঁকি জেনেও শখ পূরণে থামেননি অভিনেতা মাধবন
  • ০৫ আগস্ট ২০২৬
ব্রিটিশ নাগরিকত্ব পেলেন আমির, নেপথ্যে কি আইপিএলে খেলা
  • ০৫ আগস্ট ২০২৬