বশেমুরবিপ্রবি নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানাল ছাত্রদল

৩০ অক্টোবর ২০২৪, ০৪:১৫ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM

© সংগৃহীত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১টায় উপাচার্যের অফিসে রুমে এই শুভেচ্ছা জানান। এসময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্যকে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। একই সাথে নবনিযুক্ত উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। 

উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা ছাড়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব না। আমি ছাত্রদলের সহযোগিতা চাই, তোমাদের সাথে নিয়েই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিব।

তিনি আরও বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা সমাধান করে বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে পারি।

শচীনের চেয়েও প্রতিভাবান ছিলেন, সেই ক্রিকেটার এখন বৃদ্ধাশ্রমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, খেলছেন নাতনির সঙ্গে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেপ্ত…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফাহাম আবদুস সালাম বললেন, ‘প্যাথেটিক অবস্থা’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে হারাল স্পেন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬