এবার ছাত্রলীগের ৪ নেতাসহ ২২০ জনের বিরুদ্ধে মামলা

২৭ অক্টোবর ২০২৪, ০৯:১৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM

© ফাইল ফটো

গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার পর আহতরা চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানেও দ্বিতীয় দফার হামলার শিকার হন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাসহ ২২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ রবিবার (২৭ অক্টোবর) রাতে  সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরমান হোসেন রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন।

এতে আসামী করা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ সংগঠনটির ২২০ জন নেতাকর্মী। বাকি ১৫০-২০০ জনকে মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর মধ্যে ২২ ছাত্রলীগ নেত্রী রয়েছেন।

মামলার বাদী আরমান হোসেন জানান, এর আগে ২৫ তারিখে শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় সবার নাম না আসায় যাবতীয় পর্যবেক্ষণ শেষে নতুন করে এ মামলাটি করা হলো।
 
তিনি আরও জানান, আজকের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২২ জন নেত্রীর নাম উল্লেখ করা হয়েছে, যারা ১৫ জুলাই এবং এর আগে-পরে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনে যেতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে বাধা দিয়েছেন।

জনকল্যাণ নয়, প্রতারণার বাজেট দেওয়া হয়েছে: এনসিপি
  • ১২ জুন ২০২৬
গাইবান্ধায় গরুর মাংসের সঙ্গে ঘোড়ার মাংস মিশিয়ে আটক ৬
  • ১২ জুন ২০২৬
স্ত্রী হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • ১২ জুন ২০২৬
বিএমইউতে ‘স্মার্ট হাসপাতাল পাইলট ইনিশিয়েটিভ’ শীর্ষক কৌশলগত…
  • ১২ জুন ২০২৬
জাবি শিক্ষার্থীকে বস্ত্রহীন করে দেওয়ানো হলো ‘জয় বাংলা’ স্ল…
  • ১২ জুন ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন দুই উপ-উপাচার্যের দা…
  • ১২ জুন ২০২৬
×