ছাত্রলীগের অস্ত্রধারীদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

২৭ অক্টোবর ২০২৪, ০৯:০০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM
ছাত্রলীগ

ছাত্রলীগ © লোগো

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু মুহাম্মদ রায়হান। শনিবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এমন ঘোষণা দিয়েছেন তিনি।

ফেসবুকে পোস্টে তিনি লেখেন, ‘নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারীদের পুলিশে সোপর্দ করলে এক লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে।’ ওই পোস্টের নিচে এক মন্তব্যে তিনি লিখেন, ‘এ ঘোষণা শুধু কুমিল্লা অঞ্চলের জন্য। আটক ব্যক্তি অবশ্যই অস্ত্রধারী, অস্ত্র বহনকারী, অস্ত্র সরবরাহকারী ও সংরক্ষণকারী হতে হবে। নামমাত্র পদধারী কোনো ব্যক্তিকে আটকের জন্য এই পুরস্কার প্রযোজ্য হবে না।’

পুরস্কারের ঘোষণার বিষয়ে আবু রায়হান জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রলীগের অস্ত্রধারীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এখনো তাদের কাছে প্রচুর পরিমানে অবৈধ অস্ত্র রয়েছে। যা রাষ্ট্রের জন্য হুমকি স্বরুপ। অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনতে এই ঘোষণা দিয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, ‘আমরা শিক্ষার্থীরাই বিস্কুটের বাক্সে করে নিজেদের মধ্যে চাঁদা তুলে আন্দোলন করেছি। এখনো আমরা নিজেরাই এই পুরস্কারের অর্থ দেব একইভাবে। আমরা অন্য কারও কাছ থেকে অর্থ দিয়ে এই পুরস্কার দেব না।’

শচীনের চেয়েও প্রতিভাবান ছিলেন, সেই ক্রিকেটার এখন বৃদ্ধাশ্রমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, খেলছেন নাতনির সঙ্গে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় গ্রেপ্ত…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফাহাম আবদুস সালাম বললেন, ‘প্যাথেটিক অবস্থা’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে হারাল স্পেন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬