নেত্রকোণায় ছাত্রদল নেতা মশিউর বহিষ্কার 

২৬ অক্টোবর ২০২৪, ১২:৪৯ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
ছাত্রদল

ছাত্রদল © লোগো

নেত্রকোণা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কার করা হয়।

দলীয় ও নেত্রকোণা অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে জেলা শহরের নতুন জেলখানা রোড এলাকায় একটি অটোরিকশা গ্যারেজে ছাত্রদলের ওই নেতাসহ সাতজন যুবক মাদক সেবন করছিলেন। সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাঁদের আটক করে। 

এসময় তাঁদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে ওই যুবকেরা নিজেদের দোষ স্বীকার করেন। পরে বিচারক প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড ও জরিমানা করেন।

নেত্রকোণা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী জানান, মশিউর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তাঁকে নেত্রকোণা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার চাঁদা দাবি করে না পেয়ে ব্যবসায়ীর মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় নেত্রকোণা পৌর ছাত্রদলের আহ্বায়ক রফিক খান মিলকী ওরফে ঝুনুকেও দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন, সালমানের স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের পর সরিয়ে দেওয়া হলো শাহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগপত্র পাননি জুলাই আন্দোলনের সমন্বয়ক রাবির সাদ্দাম, বঞ্চ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসিতে বোর্ডসেরা, জবিতে সেরা বিভাগে—১৮তম বিজেএসে জজ হলেন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ফিটনেসবিহীন গাড়ি যত ভালো ড্রাইভারই চালান, দিনশেষে খাদে পড়…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬