ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

২৩ অক্টোবর ২০২৪, ০৪:২৮ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © ফাইল ফটো

সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান প্লাটফর্মটির অন্যতম সমন্বায়ক আবু বাকের মজুমদার। 

আজ বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই কর্মসূচির ডাক দেয়া হয়েছে। 

এর আগে, আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাপ ও মুখোশ পড়ে আওয়ামী লীগের পক্ষে মিছিল করেছেন ১০-১২ জনের একটি দল। বিশ্ববিদ্যালয়টির মধুর ক্যান্টিনের সামনে থেকে তাদের স্লোগান দিতে দেখা যায়।

মুখে মাস্ক পরে মিছিল করা ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। এ সময় তাদের ‘শেখ হাসিনা আসবে’, ‘মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়’ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম মিছিল।

জাকসু নিয়ে শিক্ষকের ‘অফার’, ছাত্রদল নেতা-নেত্রী বহিষ্কার 
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপিকে দোষারোপ করে ভিলেন বানাতে অপচেষ্টা করে যাচ্ছে: রাশে…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ওষুধ কোম্পানির প্রতিনি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন, সালমানের স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের পর সরিয়ে দেওয়া হলো শাহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬