বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ দফা দাবি ঘোষণা

২২ অক্টোবর ২০২৪, ০৪:৪৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM

© টিডিসি ফটো

রাষ্ট্রপতির পদত্যাগ, ছাত্রলীগ নিষিদ্ধ, সংবিধান সংশোধন, বিগত তিনটি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণাসহ মোট পাঁচ দফা নতুন দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কর্মসূচি থেকে এই দাবি জানান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

দাবি মেনে নেওয়া না হলে শিগগিরই রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এসময় শিক্ষার্থীরা আমাদের সংগ্রাম, চলছে চলবে; আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান; ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান; স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান; অবৈধ রাষ্ট্রপতি, মানিনা মানব না; আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ করো করতে হবে ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গণজমায়েত আন্দোলনকারীদের

গণজমায়েতে সারজিস আলম বলেন, আবারও যদি প্রয়োজন হয়, আমরা আমাদের চোখ দিতে প্রস্তুত, পা দিতে প্রস্তুত, হাত দিতে প্রস্তুত, এমনকি জীবন দিতে প্রস্তুত আছি। ফ্যাসিস্ট দল ছাত্রলীগ যেভাবে আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের উত্থান সহ্য করা হবে না। 

ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি, নিম্নমানের চাল দিয়ে গোবিপ্র…
  • ০৫ আগস্ট ২০২৬
কী আছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ ডকুমেন্টারিতে?
  • ০৫ আগস্ট ২০২৬
সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ত…
  • ০৫ আগস্ট ২০২৬
তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে …
  • ০৫ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক…
  • ০৫ আগস্ট ২০২৬
রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন
  • ০৫ আগস্ট ২০২৬