নির্বাচনী ইশতেহারের পূর্বেই চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবি

২৫ নভেম্বর ২০১৮, ০৩:২৭ PM
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতাকর্মীরা

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতাকর্মীরা © টিডিসি ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণার আগেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারি করা দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।  দাবি না মেনে নেয়া হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে পরিষদের নেতাকর্মীরা। আজ রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (ডুজা) অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের নেতাকর্মীরা এই হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাসরিন সুমি বলেন, ‘চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার নিমিত্তে জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরিত সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহারের পূর্বেই ৩৫ এর প্রজ্ঞাপন না দেওয়া হলে শীঘ্রই কঠোর আন্দোলনে ডাক দেওয়া হবে।’

এসময় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়।  সেগুলোর মধ্যে পূর্বে সরকারি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘ বছরের সেশনজট থাকা, বিভিন্ন দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে শুরু করে ৬০ বছর পর্যন্ত থাকা উল্লেখযোগ্য। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক মো. ইমতিয়াজ হোসেন, যুগ্ম-আহ্বায়ক এম এ আলী, ইমরান চৌধুরী, নাদীয়া সুলতানা, শ্রাবণ আহমেদ, ফুয়াদ আলমসহ প্রমুখ।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬