ছাত্র ইউনিয়ন বগুড়ার সভাপতি নাদিম, সাধারণ সম্পাদক সাদ্দাম

২৩ নভেম্বর ২০১৮, ০৫:০৫ PM
বগুড়ায় শহরে সম্মেলন উপলক্ষে র‌্যালি বের করে  ছাত্র ইউনিয়ন

বগুড়ায় শহরে সম্মেলন উপলক্ষে র‌্যালি বের করে ছাত্র ইউনিয়ন © সংগৃহীত

ছাত্র ইউনিয়নের বগুড়া জেলা সংসদের ৩১তম সম্মেলন সম্পন্ন হয়েছে। বুধবার সম্মেলন উপলক্ষে শহরে র‌্যালি বের করা হয়। সম্মেলন শেষে নতুন সভাপতি নির্বাচিত হন নাদিম মাহমুদ আর সাধারণ সম্পাদক হন সাদ্দাম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম।

বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার কাউন্সিল হওয়ার কথা ছিল। কিন্তু সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের কারণে সম্মেলন ও কাউন্সিল এক দিনেই সম্পন্ন করা হয়।

সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান। বগুড়া জেলা সংসদের সভাপতি নাদিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তৃতা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লিটন নন্দী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অনিক রায়, কেন্দ্রীয় সংসদের সদস্য রাজিব দাস, সম্মেলন উদযাপন পরিষদের চেয়ারম্যান মিঠুন পাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শাওন পাল।

ভেনেজুয়েলার ভূমিকম্প দুর্গতদের জন্য ৩ কোটির বেশি টাকা অনুদ…
  • ২৯ জুন ২০২৬
নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ
  • ২৯ জুন ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে অবৈধ সিট দখলের অভিযোগে রাবি শিবিরের মানব…
  • ২৯ জুন ২০২৬
দেশের হাসপাতালগুলোয় মাটিতে শুয়ে থাকে ৪০ লাখ মানুষ: প্রধানম…
  • ২৯ জুন ২০২৬
অতীত নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, অথচ মানুষ চায় আমরা ভবিষ্যৎ ন…
  • ২৯ জুন ২০২৬
তিস্তার পানি বাড়াতে নিম্নাঞ্চল প্লাবিত, ৮ হাজার পরিবার পানি…
  • ২৯ জুন ২০২৬