ডেঙ্গু আক্রান্ত ছাত্রলীগ সম্পাদকের স্বাস্থ্যের উন্নতি

২২ নভেম্বর ২০১৮, ১০:৫১ AM
হাসপাতালে সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী

হাসপাতালে সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী

ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অবস্থা উন্নতির দিকে। বুধবার তাকে আইসিইউ থেকে এখন কেবিনে স্থানান্তর করা হয়েছে। ছাত্রলীগের সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপসম্পাদক শফিকুল আলম রেজা এ কথা জানান।

সোমবার জ্বর হলে দুপুর ১২টায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় গোলাম রাব্বানীকে। মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে গ্রিনলাইফ হাসপাতালে নিয়ে সেখানে আইসিইউতে রাখা হয়। অবস্থা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখন তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রেজা বলেন, “রাব্বানী ভাই ডেঙ্গুজ্বরে আক্রান্ত। তার প্লাটিলেট ক্রমেই কমে যাচ্ছিল। তবে আজকে (বুধবার) ওনার অবস্থা উন্নতির দিকে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।”

প্রসঙ্গত, চলতি বছরের ৩১ জুলাই দুই বছরের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন। আর সাধারণ সম্পাদক হন গোলাম রাব্বানী।

ভেনেজুয়েলার ভূমিকম্প দুর্গতদের জন্য ৩ কোটির বেশি টাকা অনুদ…
  • ২৯ জুন ২০২৬
নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ
  • ২৯ জুন ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে অবৈধ সিট দখলের অভিযোগে রাবি শিবিরের মানব…
  • ২৯ জুন ২০২৬
দেশের হাসপাতালগুলোয় মাটিতে শুয়ে থাকে ৪০ লাখ মানুষ: প্রধানম…
  • ২৯ জুন ২০২৬
অতীত নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, অথচ মানুষ চায় আমরা ভবিষ্যৎ ন…
  • ২৯ জুন ২০২৬
তিস্তার পানি বাড়াতে নিম্নাঞ্চল প্লাবিত, ৮ হাজার পরিবার পানি…
  • ২৯ জুন ২০২৬