চুয়েটে ভর্তি ফি ৪ গুণ বৃদ্ধির প্রতিবাদ ছাত্রদলের

০৩ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০০ PM

© সম্পাদিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতকোত্তর শ্রেণির ভর্তি ফি প্রায় চার গুণ বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শ্রেণির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি-ফি ছিল ২ হাজার ৭০০ টাকা। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ের ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি-ফি নির্ধারিত হয়েছে ১০ হাজার ৬০০ টাকা করে, যা আগের তুলনায় প্রায় চার গুণ। মাত্র কয়েক মাসের ব্যবধানে এ ধরনের অসামঞ্জস্যপূর্ণ ফি নির্ধারণ নিতান্তই অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য কোনো আবাসন সুবিধা নেই। অন্যান্য সুযোগ-সুবিধাও অপর্যাপ্ত। সেক্ষেত্রে গ্রন্থাগার, ক্রীড়া, ল্যাবরেটরি, ইউনিয়ন ফি নিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক প্রশ্ন আছে। শিক্ষার্থীরা জানিয়েছে, স্নাতক পাস করে চাকরির প্রস্তুতি নেয়ার এই সময়টায় মেসের ভাড়া, খাওয়া-দাওয়ার খরচ, বিভিন্ন চাকরিতে আবেদন ফি ইত্যাদি সামলাতে হিমশিম খাওয়ার মধ্যে এত টাকা দিয়ে ভর্তি হওয়া অনেক শিক্ষার্থীর জন্যই কঠিন।

আরও পড়ুন: এক লাফে চার গুণ বেড়েছে চুয়েটের স্নাতকোত্তর পর্যায়ের ভর্তি ফি

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে এই অযৌক্তিক ও অগ্রহণযোগ্য ভর্তি ফি নির্ধারণের প্রতিবাদ জানিয়েছেন। একইসাথে তারা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সিদ্ধান্ত নেয়ার পূর্বে শিক্ষার্থীদের সাথে আলোচনা ও তাদের মতামত যথাযথভাবে বিবেচনার দাবি জানান। তারা বলেন, একটি শিক্ষার্থীবান্ধব ছাত্রসংগঠন হিসেবে শিক্ষার্থীদের স্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপের বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের পাশে থাকবে।

সংসদীয় গণতন্ত্রে ফেরার পর প্রথমবার একসঙ্গে ঈদ জামাতে অংশ নে…
  • ১৯ মার্চ ২০২৬
শেকড় ছেড়ে যারা ক্যাম্পাসে, তাদের জন্য উপাচার্যের ঈদের নিমন্…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদকে ঝামেলামুক্ত করতে আগে থেকেই গুছিয়ে নিন যেসব কাজ
  • ১৯ মার্চ ২০২৬
বিএনপিপন্থীদের ঢোকাতে আগের তালিকা থেকে আউট ২৩ ডাক্তার-নার্স…
  • ১৯ মার্চ ২০২৬
চট্টগ্রামের যেসব এলাকায় ঈদ শুক্রবার
  • ১৯ মার্চ ২০২৬
স্কুলের নামে ভুয়া পেজ খুলে ছাত্রীর ভিডিও প্রকাশের পর মরদেহ …
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence