দুর্যোগ উপদেষ্টার কাছে গণত্রাণের ৮ কোটি টাকার চেক দিলেন সমন্বয়করা

০২ অক্টোবর ২০২৪, ০৪:৪২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
গণত্রাণ কর্মসূচি

গণত্রাণ কর্মসূচি © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্বেগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে গণত্রাণের কর্মসূচিতে জমা পড়া ৮ কোটি টাকার চেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক কাছে জমা দিয়েছেন সমন্বয়করা।

বুধবার (২ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের জন্য সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এই চেক জমা দেন তারা। 

উপদেষ্টা জানান, গত ২৭ আগস্ট থেকে এ পর্যন্ত প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৯১ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ৮ টাকা জমা পড়েছে।
 
এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে সংবাদ সম্মেলনে গণত্রাণ কর্মসূচির অডিট কাজ পরিচালনকারী গোলাম ফজলুল কবির জানান, ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকার ফান্ড সংগ্রহ হয়েছিল। এরমধ্যে নগদ আসে ৯ কোটি ৮৫ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা। বাকি টাকা মোবাইল ব্যাংকিং, প্রাইজবন্ড, ডলার ও অন্যান্য মাধ্যমে আসে। এরমধ্যে খরচ হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ২০৭ টাকা।
 
তিনি আরও জানান, বর্তমানে ব্যাংকের দুটি অ্যাকাউন্টে ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা রয়েছে। এরমধ্যে ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হবে।
 

অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির চার পেশাগত এমবিবিএস পরীক্ষার তারিখ চূড়ান্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হামে আরও ৯ জনের প্রাণহানি, মোট মৃত্যু ১১০০ ছুঁইছুঁই
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
একে একে ৫ ভাইভায় ব্যর্থ, ফোনে কাঁদলেন মামুন, বললেন—‘আব্বা, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে চীন ও থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬