১৪ সদস্যবিশিষ্ট ঢাবি ছাত্রশিবিরের কমিটি প্রকাশ

০২ অক্টোবর ২০২৪, ০২:৫৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM

© লোগো

১৪ সদস্যবিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের কমিটি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।

এর আগে গত ২১ সেপ্টেম্বর শাখার সভাপতি সাদিক কায়েম আত্মপ্রকাশ করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের মাস্টার দা সূর্যসেন হলের শিক্ষার্থী। পরদিন ২২ সেপ্টেম্বর সেক্রেটারি এস এম ফরহাদ আত্মপ্রকাশ করেন। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হলে থাকতেন।

কমিটিতে সভাপতি ও সেক্রেটারি ছাড়া বাকিরা হলেন- সাংগঠনিক সম্পাদক পদে লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক পদে হোসাইন আহমাদ জুবায়ের, ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ইমরান হোসাইন, বায়তুল মাল সম্পাদক
আলাউদ্দিন আবিদ ও দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল।

এছাড়াও সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নূরুল ইসলাম নূর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মো. ইকবাল হায়দার, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. আনিছ মাহমুদ ছাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল্লাহ আল আমিন। 

কমিটির বিষয়ে ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, অন্যান্য সংগঠনের মতো করে আমাদের কমিটি হয় না। এজন্য আমাদের কমিটিতে সদস্য সংখ্যা কম মনে হতে পারে। ছাত্রদের নীতি নৈতিকতা, স্কিল ডেভেলপমেন্টসহ  সার্বিক উন্নয়নের জন্য আমাদের বিভিন্ন বিভাগ রয়েছে। সেই বিভাগগুলো আমাদের কার্যক্রমগুলো তদারকি করে থাকে। 

তিনি আরও বলেন, আমাদের কমিটিটি জানুয়ারিতেই গঠিত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নের কারণে আমরা তা পাবলিকলি প্রকাশ করতে পারিনি। ২৪ এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং শহীদদের আত্মত্যাগের ফলে দেশ ফ্যাসিবাদের মুক্ত হয়েছে এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি।

 

 

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬