শিক্ষার্থীদের তোপের মুখে পরীক্ষা দিতে পারলেন না রাবি ছাত্রলীগের সহ-সভাপতি

০১ অক্টোবর ২০২৪, ০৭:১৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM
সহ-সভাপতি শুভ্র দেব সাহা

সহ-সভাপতি শুভ্র দেব সাহা © ফাইল ফটো

ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পরীক্ষা দিতে পারলেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ্র দেব সাহা। আজ বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় তার পরীক্ষা দিতে আসার খবরে বিশ্ববিদ্যালয়ের সতেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হলে আটকে রেখে শিক্ষার্থীদের উপর হামলা, হলে সিট বাণিজ্য, মাদক ব্যবসা ও বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে শুভ্র দেবের বিরুদ্ধে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ বেলা ১১টায় ইইই বিভাগের অনার্স চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেওয়ার কথা ছিল ছাত্রলীগ নেতা শুভ্রর। তবে বিভাগের শিক্ষার্থীদের তোপের মুখে তিনি পরীক্ষা দিতে আসতে পারেননি।

ইইই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুর আলম সিদ্দিকী বলেন, শুভ্র দাদা ফার্স্ট ইয়ারে থাকতে আমাকে ছাত্রলীগ করতে বলেছিলেন। প্রথমদিকে ছাত্রলীগে যুক্ত না হওয়ায় একদিন আমাকেসহ আমাদের ব্যাচের কয়েকজনকে সোহরাওয়ার্দী হলে নিয়ে ‘শিবির’ ট্যাগ দেন। বলেন ‘তোর জীবন শেষ করে দেবো। তুই শিবির করিস। আর কোনোদিন পড়ালেখা করতে পারবি না’। আমি শিবির হওয়ার পক্ষে তার কাছে প্রমাণ চাইলে উনি আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। আমরা আমাদের ডিপার্টমেন্টে কোনো সন্ত্রাসীকে আর দেখতে চাই না।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা শুভ্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিলেন দাবি করেন সাকিব নামের এক শিক্ষার্থী। তিনি বলেন, তাকে বিচারের আওতায় আনার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাই।

এ বিষয়ে ইইই বিভাগের সভাপতি অধ্যাপক জহুরুল ইসলাম বলেন, অভিযুক্ত ছাত্রলীগ নেতা পরীক্ষায় নিরাপত্তার জন্য আমাকে কিছু জানায়নি। এছাড়া শিক্ষার্থীরাও কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রশাসনের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9