ছাত্র-জনতার ওপর গুলি করা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৬ PM
নওশেল আহমেদ অনি

নওশেল আহমেদ অনি © সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ছাত্রলীগের ওই নেতার নাম নওশেল আহমেদ অনি। তিনি ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক।  

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশাদ আহমেদ অনির গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে র‍্যাব আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (রোববার) রাত ৯টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুনীম ফেরদৌস আরও বলেন, গ্রেপ্তার অনির বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালি থানায় মামলা রয়েছে। মামলা নম্বর ৪০। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

উল্লেখ্য,  গত ৪ আগস্ট আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি করেছিলেন নওশেল। ওই ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির চার পেশাগত এমবিবিএস পরীক্ষার তারিখ চূড়ান্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হামে আরও ৯ জনের প্রাণহানি, মোট মৃত্যু ১১০০ ছুঁইছুঁই
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
একে একে ৫ ভাইভায় ব্যর্থ, ফোনে কাঁদলেন মামুন, বললেন—‘আব্বা, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে চীন ও থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬