‘সরকার গঠন করেছি নামাতেও সময় লাগবে না’

২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সরকার গঠন করেছি নামাতেও সময় লাগবে না। কথা না শুনলে এক মাসের মধ্যে আন্দোলন শুরু হবে। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি।

ডাকসুর সাবেক ভিপি বলেন, আমরা কাউকে পরোয়া করি না। ভবিষ্যতেও করবো না। সরকারের মধ্যে সুবিধাভোগীরা ঢুকে গিয়েছে এমনটাই মন্তব্য করেছে ভিপি নুরুল হক নূর।

তিনি বলেন, যারা উপদেষ্টা হয়েছে গত ১৫ বছরে তাদের কন্ট্রিবিউশন কি?  ড. মুহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক সরকার চালাচ্ছে, তাকে নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে তার আশেপাশে যারা সরকার চালাচ্ছে তাদের নিয়ে কিছু কথা আছে। উপযুক্ত ব্যক্তিরা মানুষের পাশে না থাকায় নৈরাজ্য সৃষ্টি হচ্ছে।

নুরুল হক নুর আরও বলেন, পার্বত্য এলাকা অস্থিতিশীল করেছে ভারত। মাইকেল চাকমার ভাষণে স্পষ্ট দেশদ্রোহীতা রয়েছে। এ সরকার নড়বড়ে হলে এসব নৈরাজ্য দমন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সুদানে হাসপাতালে হামলায় নিহত ৬৪
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলওয়ের দু’টি তদন্ত কমিটি গঠন
  • ২২ মার্চ ২০২৬
ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত…
  • ২২ মার্চ ২০২৬
ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া নিয়ে ট্রাম্পকে যে শর্ত দিল রাশিয়া
  • ২২ মার্চ ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২২ মার্চ ২০২৬
ড্রাম সেতু ভেঙে নদীতে ডুবে নিহত বেড়ে ৫
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence