‘সব জায়াগায় লাল ফিতা খাটে না, খাটানো উচিত না’

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৮ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ পরিদর্শন করেন সারজিস

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ পরিদর্শন করেন সারজিস © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম শহীদ পরিবার ও আহতদের বিষয়ে সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও তৎপর হওয়ার প্রত্যাশা জানিয়েছেন। তিনি বলেন সব জায়গায় লাল ফিতার ঝুলন্ত অবস্থা খাটে না, খাটানো উচিত না। সমন্বয়ক সারজিস আলম আহতদের উন্নত চিকিৎসা প্রয়োজন জানিয়ে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, পঙ্গু হাসপাতাল ও ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পরিদর্শন করেন তিনি।

May be an image of 5 people, hospital and text

ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম জানান, বিকেএমইএর পক্ষ থেকে শতাধিক আহত ভাইকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। সিএমএইচে প্রতিদিন অনেক নতুন রোগী আসছে। প্রায় সবার আর্থিক সহযোগিতার প্রয়োজন। অনেকের কাছে এখনো পৌঁছাতে পারিনি। তবে সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাল্লাহ।

প্রত্যেকটা জেলায় আহতদের তদারকি গুরুত্বপূর্ণ। যারা ঢাকায় নেই তাদের বর্তমান আর্থিক পরিস্থিতি কেমন, আর্থিক সহযোগিতা পাচ্ছে কিনা, পরিবার কিভাবে চলছে সে বিষয়গুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে খোঁজ নেওয়া উচিত। দায়িত্বের বিকেন্দ্রীকরণ করতে হবে।

May be an image of 3 people, child, people studying, hospital and text

সর্বোপরি, শহীদ পরিবার ও আহতদের বিষয়ে সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও তৎপর হওয়ার প্রত্যাশা করি। সব জায়গায় লাল ফিতার ঝুলন্ত অবস্থা খাটে না, খাটানো উচিত না।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬