আন্দোলনে নিহতদের স্মরণে মিরপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ

২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
মিরপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ

মিরপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ © সংগৃহীত

জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। এ কর্মসূচির নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম আহমেদ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর–১ সনি সিনেমা হলের সামনে গোল চত্বর, মিরপুর–২ নম্বর, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম সংলগ্ন প্রধান সড়কের ডিভাইডেড ও কালশী মোড় গোল চত্বরসহ আশেপাশের এলাকায় এ কর্মসূচি পালিত হয়েছে। এসময় কাঠবাদাম, গন্ধরাজ, বকুল, সিজিএম, নিমগাছ, কামিনী গাছসহ শতাধিক বৃক্ষরোপণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন মিরপুর থানা ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, মো. রাব্বি, ফয়সাল, মোজাম্মেল হোসেন আবির, দারুসসালাম থানা ছাত্রদল নেতা মো. ওমর নাঈম, পল্লবী থানা ছাত্রদল নেতা মাহফুজ আল রাফি, ফাহিম শুভ্র, ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা মো. শাওন, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মো. পারভেজ খাঁনসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬