আন্দোলনে নিহতদের স্মরণে মিরপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ

২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষরোপণ কর্মসূচি © টিডিসি ফটো

জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। এ কর্মসূচির নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম আহমেদ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর-১ সনি সিনেমা হলের সামনে গোল চত্বর, মিরপুর–২ নম্বর, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম সংলগ্ন প্রধান সড়কের ডিভাইডেড ও কালশী মোড় গোল চত্বরসহ আশেপাশের এলাকায় এ কর্মসূচি পালিত হয়েছে। এসময় কাঠবাদাম, গন্ধরাজ, বকুল, সিজিএম, নিমগাছ, কামিনী গাছসহ শতাধিক বৃক্ষরোপণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন মিরপুর থানা ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, মো. রাব্বি, ফয়সাল, মোজাম্মেল হোসেন আবির, দারুসসালাম থানা ছাত্রদল নেতা মো. ওমর নাঈম, পল্লবী থানা ছাত্রদল নেতা মাহফুজ আল রাফি, ফাহিম শুভ্র, ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা মো. শাওন, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মো. পারভেজ খাঁনসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

প্রতিটি ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় ফ্যানের সঙ্গে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টেট কলেজে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, মেধার ভিত্তিতে নিয়োগের দাব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বিএমইউ পরিদর্শন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬