এবার জানা গেল রাবি শিবির সভাপতির পরিচয়

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
আব্দুল মোহাইমিন

আব্দুল মোহাইমিন © ফাইল ফটো

দীর্ঘদিন পর প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি ও সেক্রেটারি। তাদের পরিচয় প্রকাশ্যে আসার পর জনমনে চলছে নানা আলোচনা ও সমালোচনা। এরই মধ্যে এবার জানা গেল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতির পরিচয়। তার নাম আব্দুল মোহাইমিন। 

গত কয়েকদিন ধরে বিভিন্ন সূত্র ও তাদের বেশ কয়েকজন নেতাকর্মীদের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি ২০২৩ সালের জুন মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতির দায়িত্ব গ্রহণ বলে সূত্রটি জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শিবিরের এক নেতা বলেন, মোহাইমিন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। মাস্টার্সে তার রেজাল্ট ৩.৬৮। চাঁপাইনবাবগঞ্জ জেলায় তার বাসা।

 

পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬
দাম বেড়ে আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৩ জুন ২০২৬
৮ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন যারা
  • ২৩ জুন ২০২৬
প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬