আওয়ামী লীগকে আর শান্তিতে থাকতে দেয়া হবে না: আমান

২১ জুন ২০২৬, ১১:৪৪ PM , আপডেট: ২১ জুন ২০২৬, ১১:৪৪ PM
মো. আমানউল্লাহ আমান

মো. আমানউল্লাহ আমান © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান। রবিবার (২১ জুন) ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি। 

ফেসবুক পোস্টে আমান বলেন, ‘দীর্ঘ সতেরো বছরে হাজার হাজার হত্যা, গুম-খুন আর টর্চার সেলে ভয়াবহ নির্যাতন করে শেষমেষ জুলাইয়ে পাখির মতো শিশু-কিশোর, ছাত্র-জনতা হত্যা করে বিন্দুসম অনুশোচনা না করে উল্টো মাইরা ফালামু বলা আওয়ামী লীগকে আর একদিনের জন্য শান্তিতে থাকতে দেয়া হবে না।’

তিনি বলেন, ‘আগে সকল হত্যাযজ্ঞের বিচার হবে তারপর বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে তারা রাজনীতি করতে পারবে কিনা। এনাফ ইজ এনাফ।’

তিনি আরও বলেন, ‘গত সতেরো বছরে গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীনভাবে মাঠে থাকা জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা এখন থেকে মাঠে থাকবে ইনশাআল্লাহ। 
সবার আগে বাংলাদেশ।’

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬