চাঁদা তুলতে বাধা দেওয়ায় শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তের হামলা

১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

রাজধানীর মিরপুরে চাঁদা তুলতে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের হামলায় ৮ শিক্ষার্থী কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০.৩০ এর সময়। ঘটনায় আতাউল্লাহ নামে এক ব্যক্তির সশস্ত্র একটি দল শিক্ষার্থীদের ওপর হামলা করেন বলে জানায় মিরপুর এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়য় এসএম সায়েম।

ঘটনায় আহতদের একজন এসএম সায়েম অভিযোগ করেন, মিরপুর-১৩-এ ফুটপাতের দোকানে চাঁদাবাজির চেষ্টায় বাধা দেওয়ায় আতাউল্লাহ নামে এক ব্যক্তি ও তার অনুসারীরা দুই শিক্ষার্থীকে মারধর শুরু করেন। বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে মিরপুর এলাকার অন্যতম সমন্বয়ক এস এম সায়েমসহ ১৫-২০ জন ঘটনাস্থলে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।

সায়েম গণমাধ্যমকে জানান, "রাত ১০:৩০ এর দিকে জীবন, আতাসহ ২০-২৫ জনের একটি সশস্ত্র দল আমাদের ওপর হামলা করে। আমার ফুপাতো ভাই সাব্বিরের মাথায় অন্তত ৬টি কোপ দেয় ধারালো চাপাতি দিয়ে। আমার কানও ফেটে গেছে লাঠির আঘাতে।" তিনি আরও বলেন, "আমরা একজন চাঁদাবাজকে ধরতে সক্ষম হই এবং তাকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।"

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬