বৈষম্যবিরোধীদের দুই পক্ষের দ্বন্দ্বে কাওয়ালি অনুষ্ঠানে হামলা, আহত ৪

১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৩ PM
হামলায় আহত একজন

হামলায় আহত একজন © সংগৃহীত

মাদারীপুরে ‌বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের দ্বন্দ্বে কাওয়ালি অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। আজ রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটেছে। হামলায় নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ঘটনার পর সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন মাদারীপুর সরকারি কলেজের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিয়ামত উল্লাহ (২২), হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর তামিম (২৩), দ্বাদশ শ্রেণির ইসতিয়ার আহম্মেদ (২০) ও শিক্ষার্থী কা‌নিজ ফা‌তেমা সাথী (২১)। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে শিল্পকলা একাডেমিতে কাওয়ালি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ। এতে জুবায়ের আহম্মেদ নাফির নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক পক্ষ বাধা দেয়। একপর্যায়ে নিয়ামত উল্লাহ নামের এক শিক্ষার্থীর ওপর হামলা করে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা শাবাব, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন দুই পক্ষের মধ্যে সমঝোতা করে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে অনুষ্ঠান শুরু হয়। পরে প্রশাসনের লোকজন চলে গেলে শিক্ষার্থীদের ওপর একদল দুর্বৃত্ত হামলা করলে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এতে চারজন চার শিক্ষার্থী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন। ঘটনার পর সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।

সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, শিক্ষার্থীদের অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থাকায় প্রথমে তাঁদের বুঝিয়ে সমঝোতা করে দেন। পরে তারা আবার নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ান। এখানে দুটি পক্ষ হয়ে যাওয়ায় বিরোধ তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুয…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতায় নোবিপ্রবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অন…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন…
  • ০৬ আগস্ট ২০২৬
জবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষি…
  • ০৬ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬