যে দোষী তার বিচার হতে হবে: সারজিস 

১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৩ PM
সারজিস আলম

সারজিস আলম © ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পরিষদের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর যে সব সদস্য সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ আছে তদন্তের মাধ্যমে তাদের বিচার হবে। অন্যায় অন্যায়ই, কাজেই যে দোষী, তার বিচার হতে হবে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কেউ অতি উৎসাহী হয়ে, ফ্যাসিস্ট সরকারের কাছে নিজের বীরত্ব তুলে ধরতে অন্যায়ভাবে নির্দেশের বাইরে গিয়ে কাজ করেছেন। এ কাজগুলা যারা করেছেন তারা অন্যায়কারী। তিনি যদি পুলিশের কেউ হন, তার বিচার করতে হবে। পুলিশের যদি বিচার না হয় তাহলে আরেকজনের ক্ষেত্রেও বিচার প্রশ্নবিদ্ধ হবে।

আরও পড়ুন: ত্রাণের বাকি টাকা কোথায়— জানালেন হাসনাত

সারজিস আলম বলেন, তিনি আরও বলেন, আপনারা যদি মামলা করতে চান, এক্ষেত্রে আমাদের সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সহযোগিতা করব। আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। তবে একটা জিনিস শুধু খেয়াল করবেন, বিনা দোষে যেন কাউকে হয়রানি না করা হয়। যে সকল ভাইয়েরা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের নামটি যেন অপব্যবহার না হয়।

মতবিনিময় সভায় ঢাকার ধামরাইয়ে ছাত্র আন্দোলনে নিহত সাদ ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় নিহত রফিকের পরিবার ছাড়াও বেশ কয়েকজন আহত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
লাইব্রেরিতে কথাকাটাকাটির জেরে কুবিতে দফায় দফায় সংঘর্ষ, আহত …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত, শিক্ষামন্ত্রীর কাছে গাইবান্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬