সিএমএইচ থেকে বাড়ি ফিরেছেন আন্দোলনে আহত ৯৪৮ শিক্ষার্থী

১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:২১ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM

© সংগৃহীত

দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসা সেবা গ্রহণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ৯৪৮ জন শিক্ষার্থী বাড়ি ফিরে গেছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

পোস্টে জানানো হয়, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সাথে সিএমএইচ সমূহে জরুরি ও উন্নত চিকিৎসাসেবা প্রদান করছে। 

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচ সহ দেশের অন্যান্য ১০টি সিএমএইচে সর্বমোট ১৫৮৬ জন আহত ছাত্র চিকিৎসাসেবা গ্রহণের জন্য আগমন করেন। তন্মধ্যে ৬৩৮ জন আহত ছাত্র সিএমএইচ  সমূহে চিকিৎসাধীন আছেন এবং অবশিষ্ট ছাত্রগণ চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে।

টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস, প্রাণ গেল ৭ ব…
  • ০৬ আগস্ট ২০২৬
পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে জবি, পরিচয়পত্র চেক করে ঢুকতে …
  • ০৬ আগস্ট ২০২৬
এক ঘণ্টার মধ্যে তিন কর্মসূচির ঘোষণা জকসু-ছাত্রদল-ঐক্যবদ্ধ জ…
  • ০৬ আগস্ট ২০২৬
ইন্টারনেট না থাকলেও বিল পাস, প্রত্যেক প্রাথমিক বিদ্যালয় থেক…
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুটেক্সে ছিল না কেন্দ্রীয় আয়োজন
  • ০৬ আগস্ট ২০২৬
দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুয…
  • ০৬ আগস্ট ২০২৬