নাটোরে সমন্বয়কদের ওপর হামলায় জড়িত ছাত্রদলের কর্মীরা

১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
হামলার ঘটনা

হামলার ঘটনা © সংগৃহীত

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে হওয়া অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগের দায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

এসময় নাটোরে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে কুররাতুল আইন কানিজ, ইফতেখার আলম ও ফয়সাল আহমেদ।

পরে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশ সফরের অংশ হিসেবে আজকে নাটোর জেলায় আসি একটি প্রতিনিধি দল। কিন্তু আমরা ৩টার ছাত্র-নাগরিক সাধারণ সভার আয়োজনে যোগ দেয়ার আগেই সেখানে ছাত্রদলের কর্মীরা হামলা করে। কিন্তু সেখানে তারপরেই নাটোরের বিভিন্ন উপজেলা থেকে ছাত্ররা এসে যুক্ত হয় এবং এই হামলার প্রতিবাদ জানায়। তারা প্রোগ্রাম সফল করেছেন। প্রায় আড়াই হাজার মানুষ উপস্থিত ছিলো সেখানে।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাতেই দুর্বৃত্তরা চলে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোয়াটসঅ্যাপ গ্রুপে সকাল ৯টা থেকে সাড়ে ১০টায় নাটোর সদর উপজেলার দুই শহীদের কবর জিয়ারত, সকাল ১১টায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা। দুপুর সাড়ে ৩টায় জেলায় অবস্থিত সকল কলেজের শিক্ষার্থীদের সাথে ছাত্র-নাগরিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন মাহিন।

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
লাইব্রেরিতে কথাকাটাকাটির জেরে কুবিতে দফায় দফায় সংঘর্ষ, আহত …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত, শিক্ষামন্ত্রীর কাছে গাইবান্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬