নাটোরে সমন্বয়কদের ওপর হামলার চেষ্টা, মঞ্চ ভাঙচুর

১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৩ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
নাটোরে মতবিনিময় সভায় হামলার চেষ্টার দৃশ্য

নাটোরে মতবিনিময় সভায় হামলার চেষ্টার দৃশ্য © সংগৃহীত

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিরোধে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে স্টেজ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার এ তথ্য জানান।

মাহিন সরকার বলেন, আমাদের ১১টার প্রোগ্রামে সন্ত্রাসীরা হামলা করার চেষ্টা করেছিল। পরবর্তীতে তিনটার প্রোগ্রামের স্টেজ ভেঙে ফেলেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোয়াটসঅ্যাপ গ্রুপে সকাল ৯টা থেকে সাড়ে ১০টায় নাটোর সদর উপজেলার দুই শহীদের কবর জিয়ারত, সকাল ১১টায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা। দুপুর সাড়ে ৩টায় জেলায় অবস্থিত সকল কলেজের শিক্ষার্থীদের সাথে ছাত্র-নাগরিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন মাহিন।

এদিকে নাটোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ জানান, অনিমা চৌধুরী মিলনায়তনে নাটোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকার সমন্বয়করা মতবিনিময় করছিলেন। দুপুর ১টার দিকে ছাত্রলীগের সাবেক কিছু কর্মী নিজেদের দাওয়াত না দেওয়ার কারণ জানতে চায়। পাশাপাশি তারা ছাত্র আন্দোলনে যুক্ত ছিল দাবি করে মতবিনিময় সভায় হামলার চেষ্টা করে। এসময় শিক্ষার্থীদের প্রতিরোধে পালিয়ে যায় তারা।

তিনি আরও বলেন, হামলাকারীরা বৈষম্যবিবোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল।

স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২২ মার্চ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র ধাপে ধাপে পাবেন প্রার্থীরা, তবে...
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬