বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাংবাদিক তুরাবের মাকে দেখতে গেলেন সমন্বয়করা

১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৯ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক তুরাবের মাকে দেখতে গেলেন কেন্দ্রীয় সমন্বয়করা

সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক তুরাবের মাকে দেখতে গেলেন কেন্দ্রীয় সমন্বয়করা © টিডিসি

সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেছেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও  সিলেটের সমন্বয়করা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় তারা সিলেট মহানগরের যতরপুরস্থ তুরাবের যান। সাক্ষাৎকালে তুরাবের মাকে জড়িয়ে ধরে কেঁদেছেন সমন্বয়করা। এসময় পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান তারা। ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক তুরাব। তিনি নয়াদিগন্ত ও জালালাবাদ পত্রিকার রিপোর্টার ছিলেন।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সিলেট সফরে এসে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ১১ জনের কেন্দ্রীয় একটি সমন্বয়ক দল। রবিবার সকালে ঢাকা থেকে এসেই তারা সাংবাদিক তুরাবের বাসায় যান। সেখানে গিয়ে স্বজনদের সাথে সাক্ষাৎ করে সমাবেদনা জানানোর পাশাপাশি তুরাব হত্যার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন তারা। 

এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে সমন্বয়করা বলেন,  গণ-অভ্যুত্থানের লক্ষ্য সংহতি। সেই সংহতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ছাত্র-জনতার মধ্যে ঐক্যে বজায় রাখতেই তাদের সিলেট সফর। 

এসময় বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নামে বিভিন্ন অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সমন্বয়করা।কেন্দ্রীয় টিমের সঙ্গে ছিলেন ছাত্র আন্দোলনের সিলেটি সমন্বয়করা। পরে তুরাবের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬