আহত শতাধিক আন্দোলনকারীদের তারেক রহমানের শুভেচ্ছা উপহার

০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM
আহত শতাধিক আন্দোলনকারীদের তারেক রহমানের শুভেচ্ছা উপহার

আহত শতাধিক আন্দোলনকারীদের তারেক রহমানের শুভেচ্ছা উপহার © সৌজন্যে প্রাপ্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১০২ জন ছাত্র ও নানা পেশাজীবী আহতদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) তার পক্ষে উপহার পৌঁছে দেন স্বেচ্ছাসেবী সংগঠন অর্পণ বাংলাদেশ।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এবং অর্পণ বাংলাদেশের সভাপতি বীথিকা বিনতে হোসাইন। এছাড়াও বিভিন্ন ইউনিটের ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।  

আগারগাঁও পঙ্গু হাসপাতালে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা সবর ছিলাম। এই গণ আন্দোলনে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির অসংখ্য নেতাকর্মী আত্মাহুতি দিয়েছে। যার ফলশ্রুতিতে স্বৈরাচারী হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়।

আরও পড়ুন: হিরো আলমের ওপর হামলাকারীরা আ.লীগ হিসেবে পরিচিত

তিনি আরও বলেন, এই আন্দোলনে এবং আন্দোলন পরবর্তী সময়ে আমরা নিজেদের সর্বোচ্চ দিয়ে ছাত্র জনতাকে সহায়তা করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে চিকিৎসাধীন ছাত্র জনতার মাঝে জনাব তারেক রহমানের পক্ষ থেকে ফ্রুটস বাস্কেট নিয়ে এসেছি। আমরা একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছি।

অর্পণ বাংলাদেশের সভাপতি বীথিকা বিনতে হোসাইন বলেন, বাংলাদেশ স্বাধীন হলো অথচ যাদের ত্যাগের বিনিময়ে এ অর্জিত স্বাধীনতা তারা অনেকেই শহিদ হয়েছেন, হাত পা চোখ হারিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মূলত তাদের মানসিক সাপোর্ট জানাতে তারেক রহমানের পক্ষ থেকে সামান্য শুভেচ্ছা উপহার নিয়ে তাদের কাছে আসা। মহান আল্লাহর দরবারে তাদের সুস্থতার জন্য দোয়া রইলো

কারাগার থেকে জামিনে মুক্তির দুই ঘণ্টা পরই যুবককে কুপিয়ে হত…
  • ২৪ ফেব্রুয়ারি ২০২৬
বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ছাত্রদলের পাঠশালা
  • ২৪ ফেব্রুয়ারি ২০২৬
রোজা রেখে যে ২ সময় দোয়া করলে কবুল হয়
  • ২৪ ফেব্রুয়ারি ২০২৬
খুলনায় শপিং সেন্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬টি ইউনিট
  • ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ফিজিওথেরাপি শিক্ষা ও চিকিৎসা: স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যম…
  • ২৪ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনোত্তর সহিংসতায় আহত কাউন্সিলরের মৃত্যু
  • ২৪ ফেব্রুয়ারি ২০২৬