দেশের বর্তমান সংবিধান পরিবর্তন নিয়ে যা জানালেন সারজিস

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৬ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM
সমন্বয়ক সারজিস আলম

সমন্বয়ক সারজিস আলম © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, দেশের বর্তমান সংবিধানে দেশের সাথে, দেশের মানুষের সাথে, রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের মানুষের সাথে সাংঘর্ষিক যে ধারাগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করা উচিত। নতুনভাবে সাজানো উচিত।  

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে দেশব্যাপী সফরে ঢাকা বিভাগের প্রথম জেলা হিসেবে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এ কথা বলেন। 

সমন্বয়ক সারজিস আলম বলেন, পৃথিবীর ইতিহাসে ঘরে ঘরে, সম্রাজ্যে সম্রাজ্যে, দেশে দেশে, জাতিতে জাতিতে, যতো বিভাজন ঘটানো হয়েছে। যতো ধংস ঘটানো হয়েছে সবগুলোর পূর্বে একটি কাজ করা হয়েছে। সেটি হচ্ছে ঐক্য ভেঙে দেয়া হয়েছে। 

এ সময় তিনি সবাইকে দেশের স্বার্থে একতাবদ্ধ থাকার আহ্বান জানান। 

এর আগে, সারজিস আলমের নেতৃত্বে ১৩ সদস্যের সমন্বয়ক দল সকালে মুন্সিগঞ্জ এসে পৌঁছায়। পরে আন্দোলনে নিহত ৯ জনের পরিবারের সদস্য ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। মতবিনিময় করেন স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথেও। 

গত ৪ আগস্ট মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার রিয়াজুল ফরাজি,মোহাম্মদ সজল ও নূর মোহাম্মদ ডিপজল। 

এছাড়া সেদিন অর্ধশতাধিক গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত শতাধিক ছাত্র-জনতা। এছাড়া আন্দোলনে বিভিন্ন সময়ে মুন্সিগঞ্জের আরও ৬ জন ঢাকায় নিহত হয়।

টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস, প্রাণ গেল ৭ ব…
  • ০৬ আগস্ট ২০২৬
পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে জবি, পরিচয়পত্র চেক করে ঢুকতে …
  • ০৬ আগস্ট ২০২৬
এক ঘণ্টার মধ্যে তিন কর্মসূচির ঘোষণা জকসু-ছাত্রদল-ঐক্যবদ্ধ জ…
  • ০৬ আগস্ট ২০২৬
ইন্টারনেট না থাকলেও বিল পাস, প্রত্যেক প্রাথমিক বিদ্যালয় থেক…
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুটেক্সে ছিল না কেন্দ্রীয় আয়োজন
  • ০৬ আগস্ট ২০২৬
দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুয…
  • ০৬ আগস্ট ২০২৬