ফিল্মি স্টাইলে ছাত্রদের উপর গুলি করা ছাত্রলীগ নেতাদের পরিচয় শনাক্ত

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM

© সংগৃহীত

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফিল্মি স্টাইলে ছাত্র-জনতার ওপর গুলি করেছেন শহর ছাত্রলীগ সভাপতি নসিবুল ইসলাম নোবেল ও সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর।

গত ৪ আগস্ট মুন্সীগঞ্জে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর দুটি ভিডিও গণমাধ্যমের হাতে এসেছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে প্রাপ্ত একাধিক ভিডিও বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। দুটি ভিডিওর মধ্যে একটি ৪ আগস্টের ও অপরটি ১৯ জুলাইয়ের। ওই ভিডিও ফুটেজ দেখে ও স্থানীয়দের দেওয়া তথ্যে আগ্নেয়াস্ত্রধারীদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

গণমাধ্যমকর্মীদের পাওয়া ভিডিওতে দেখা গেছে, গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলি চালাচ্ছেন ছাত্রলীগের শীর্ষ দুই নেতা। এর মধ্যে অস্ত্রধারী একজন শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেল এবং অন্যজন সাধারণ সম্পাদক ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাত হোসেন সাগর।

ঘটনার দিন তারা পরিচয় এড়াতে ও নিজেদের নিরাপদ রাখতে হেলমেট, গামছা পরে গুলি করেন। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দু’জনই পালিয়ে গেছেন। তারা এখন আত্মগোপনে। দু’জনই মুন্সীগঞ্জ-৩ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের বিশ্বস্ত সহচর বলে আওয়ামী লীগ নেতাকর্মী নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্রদের অভিযোগ, শহর ছাত্রলীগের এই দুই নেতা ছাড়া আরও বেশ কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীকে জুলাই ও আগস্ট মাসে একাধিকবার ছাত্রদের ওপর গুলি করতে দেখা গেছে।

মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৩০ শোরুম ম্যানেজার, আবেদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঘাটে পড়ে ছিল দুই জোড়া স্যান্ডেল, পুকুরে মিলল দুই শিশুর মরদেহ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পর্যায় সারণি মনে রাখার অভিনব কৌশল নিয়ে যবিপ্রবি শিক্ষার্থীর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now