জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটছে আজ

০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
শহীদ মিনার

শহীদ মিনার © সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও চেতনা নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে রাজনৈতিক সংগঠন ‘জাতীয় নাগরিক কমিটি’। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে বলে জানানো হয়েছে। 

শনিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সহস্রাধিক শহীদ ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার পতন ঘটেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের এক দফার দ্বিতীয় ধাপ তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে হবে।’

এতে আরও বলা হয়, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান যে নতুন রাজনৈতিক ভাষা ও জনগোষ্ঠীর সম্ভাবনা হাজির করেছে, তা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে। গণপরিষদের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের ব্যাপারে সমাজে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগের সঙ্গে মত আদান-প্রদানের মাধ্যমে নতুন ঐতিহাসিক বোঝাপড়ায় উপনীত হওয়া এবং সেই মোতাবেক বাংলাদেশের জনগণকে সংগঠিত করা আমাদের অন্যতম উদ্দেশ্য।'

টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস, প্রাণ গেল ৭ ব…
  • ০৬ আগস্ট ২০২৬
পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে জবি, পরিচয়পত্র চেক করে ঢুকতে …
  • ০৬ আগস্ট ২০২৬
এক ঘণ্টার মধ্যে তিন কর্মসূচির ঘোষণা জকসু-ছাত্রদল-ঐক্যবদ্ধ জ…
  • ০৬ আগস্ট ২০২৬
ইন্টারনেট না থাকলেও বিল পাস, প্রত্যেক প্রাথমিক বিদ্যালয় থেক…
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুটেক্সে ছিল না কেন্দ্রীয় আয়োজন
  • ০৬ আগস্ট ২০২৬
দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুয…
  • ০৬ আগস্ট ২০২৬