কুষ্টিয়ায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
মাসুদুজ্জামান রুবেল ও  মাসুম পারভেজ রতন

মাসুদুজ্জামান রুবেল ও মাসুম পারভেজ রতন © সংগৃহীত

দলের শৃঙ্খলাভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

বহিষ্কৃতরা হলেন- দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুগ্ম-আহ্বায়ক মাসুম পারভেজ রতন।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়া জেলা শাখার দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুগ্ম-আহ্বায়ক মো. মাসুম পারভেজ রতনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা দেন।

কর্মকর্তা নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২২ মার্চ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র ধাপে ধাপে পাবেন প্রার্থীরা, তবে...
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬