আন্দোলনে আনসার সদস্যদের মারধরের শিকার একজন মারা গেছেন

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

সম্প্রতি সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের মারামারির ঘটনার মাঝে পড়ে শাহিন হাওলাদার (৪৫) নামে আহত শিক্ষার্থীর বাবা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। 

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

নিহতে ছেলে কবি নজরুল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী হাসান আহামেদ বিশাল। তিনি বলেন, ‘গত ২৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ সংরক্ষণের স্থানে কাজ করে রাতে শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ের সামনে গিয়েছিলাম। আমার বাবা রেন্ট-এ-কারের গাড়ি চালান। পেশাগত কারণেই বেশিরভাগ সময় পল্টনে থাকেন। সচিবালয়ের সামনে আছি শুনে তিনি আমাকে এগিয়ে নিতে এসেছিলেন। এসময় ওই সংঘর্ষের মাঝে পড়ে যান। সেখানে আনসার সদস্যদের মারধরে আহত হন তিনি। পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। 

নিহত শাহিন হাওলাদার বাগেরহাট জেলার মোংলা উপজেলার দক্ষিণ বাজিকারের খন্ড গ্রামের আব্দুস সোবাহান হাওলাদারের ছেলে। বর্তমানে খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি দুই ছেলে-মেয়ের জনক ছিলেন।

ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন পরিদর্শক মো. ফারুক। 

কর্মকর্তা নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২২ মার্চ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র ধাপে ধাপে পাবেন প্রার্থীরা, তবে...
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬