তফসিল প্রত্যাখ্যান করে ছাত্রদলের বিক্ষোভ

০৮ নভেম্বর ২০১৮, ০৯:৪০ PM
রাজধানীর বাংলামোটরে ছাত্রদলের মশাল মিছিল

রাজধানীর বাংলামোটরে ছাত্রদলের মশাল মিছিল

সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান ও সরকারের পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর রাজধানী ঢাকা ও চট্টগ্রামে তাৎক্ষণিকভাবে এই মিছিল বের হয়।

জানা যায়, তফসিল ঘোষণার পরপরই রাজধানী ঢাকার বাংলামোটর এলাকায় মশাল মিছিল বের করেন ছাত্রদলের কিছু নেতাকর্মী। ছাত্রদল নেতা সর্দার আমিরুল ইসলাম সাগরসহ সংগঠনটির বেশ কয়েকজন কর্মী এতে অংশ নেন। 

মিছিল শেষে সর্দার আমিরুল ইসলাম জানান, এই তফসিল আওয়ামী লীগ সরকারের একক ইচ্ছার প্রতিফলন। এর সঙ্গে জনগনের কোনো সম্পর্ক নেই। আমাদের প্রতিবাদ শুরু হয়েছে। এটা চলতেই থাকবে।

বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে আয়োজিত ওই মিছিলটি নগরীর ষোলশহর থেকে শুরু হয়ে দুই নম্বর গেইটে গিয়ে শেষ হয়। মিছিলে চবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল নোমান বলেন, এটা প্রহসনের তফসিল। শুধু ছাত্রদল নয়, বাংলার ছাত্রসমাজ এই তফসিল প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ‘আমাদের দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেয়া। সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। এছাড়াও প্রার্থিতা যাচাই-বাছাইয়ের জন্য ২২ নভেম্বর এবং প্রত্যাহারের জন্য শেষ দিন হিসেবে ২৯ নভেম্বর নির্ধারণ করা হয়।

ট্যাগ: রাজধানী
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬