ব্র্যাকের সাবেক শিক্ষক আসিফ ও ঢাবি ছাত্রী নুসরাতকে তুলে নেয়ার অভিযোগ

২৮ জুলাই ২০২৪, ০৮:৫৪ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২২ AM
আসিফ মাহতাব ও  নুসরাত তাবাস্সুম

আসিফ মাহতাব ও নুসরাত তাবাস্সুম © সংগৃহীত

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত তাবাস্সুমকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে তাদের তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছে তাদের পরিবার।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কথা বলে এ বছরের শুরুর দিকে ব্যাপক আলোচনায় ছিলেন। এছাড়া চলমান কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের আন্দোলনেও সমর্থন ছিল আসিফের।

অন্যদিকে নুসরাত তাবাস্সুম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। একইসঙ্গে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের চলমান আন্দোলনে লিডিং পর্যায়ে ছিলেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী।

ডিবি পরিচয়ে শিক্ষক আসিফকে তুলে নেয়ার আগেই আটকের আশঙ্কা করেছিলেন তিনি। সে আশঙ্কার এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন তিনি। শিক্ষক আসিফ ফেসবুকে লিখেছেন, আপনারা জানেন অনেক মানুষকে কোনো ভ্যালিড কারণ ছাড়া গ্রেপ্তার করা হচ্ছে। আপনারা এটাও জানেন আমি আপনাদের পাশে ১০০% ছিলাম, এখনো আছি।

কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সারাদেশে ব্যাপক ধরপাকড় চলছে। এর আগে, গত ১৭ জুলাই ডাকসুর সাবেক সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে আটক করে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এলাকার ডাস চত্বর থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

আটকের সময় আখতার হোসেনকে মারধরও করা হয়। পরে কাভার্ড ভ্যানের ভেতর থেকে সাবেক এই ডাকসু নেতা বলেন, ‘সারা দেশের শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা হয়েছে, এর দায় সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।’

রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র
  • ০৭ আগস্ট ২০২৬
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ, বসবে অ্যান…
  • ০৭ আগস্ট ২০২৬
নেত্রকোনায় ভাড়া বাসা থেকে ওয়ালটন কর্মীর মরদেহ উদ্ধার 
  • ০৭ আগস্ট ২০২৬
ফেসবুকে বিজ্ঞাপনদাতাদের জন্য আসছে সুখবর
  • ০৭ আগস্ট ২০২৬
মেয়েদের আপত্তিকর ছবি তুলে লন্ডন প্রবাসী বয়ফ্রেন্ডের কাছে পা…
  • ০৭ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৭ আগস্ট ২০২৬